1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

মা-ছেলেসহ তিনজনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
kumilla-thana-10160

দীপ্ত নিউজ ডেস্ক::


কুমিল্লার হোমনায় মা-ছেলেসহ তিনজনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় নিজ বাড়িতে শোবার ঘরে তাদের হত্যা করা হয়। হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৯ বছরের ছেলে সাদ এবং শাহপরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা (১৪)।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি হোমনা সার্কেল) মীর মহসিন।

স্থানীয়রা জানান, বড় ঘাগুটিয়া গ্রামের মো. শাহপরান ঢাকায় একটি চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও এক ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিল। রাতের কোনো এক সময় তাদেরকে দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এএসপি মীর মহসিন ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার সকালে তিনজনের মরদেহ একই কক্ষে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফোর্সসহ এসে আমরা মরদেহগুলো উদ্ধার করেছি। মরদেহগুলোতে মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। মরদহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর