1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা কয়রায় আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করছে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা সৈয়দপুরে দেড় মাসে ৩২ মাদক মামলায় গ্রেফতার ৬১, বিপুল পরিমাণ মাদক উদ্ধার দুই বছর পর বেদকাশীতে ফিরছে ঐতিহ্যবাহী কাছারীবাড়ী বৃক্ষমেলা সৈয়দপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৫ বছরের বঞ্চনা ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত ৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক!

মিরকাদিমে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে ১ ব্যক্তি আটক

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত
17486

মুন্সীগঞ্জ প্রতিনিধি:


মুন্সীগঞ্জের মিরকাদিমে হেরোইন কিনতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন অন্তর ঢালী নামে এক ব্যক্তি। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ও গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ বলে জানা গেছে। আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মিরকাদিমের নৈদিঘীরপাথর এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্তর ঢালী টঙ্গিবাড়ী উপজেলার খিলপাড়া এলাকার হানিফ ঢালীর ছেলে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় হেরোইন কিনতে গেলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে কাগজে মোড়ানো মাদকদ্রব্য পাওয়া যায় বলে ভিডিওতে দাবি করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজনের ঘেরাওয়ের মধ্যে থাকা ওই ব্যক্তি নিজের পরিচয় ‘সাইফুল ইসলাম’ হিসেবে দেন। পরে স্থানীয়রা তাকে ওই এলাকায় আর না আসার শর্তে ছেড়ে দেন বলে জানা গেছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিরকাদিম এলাকায় মাদকদ্রব্যের বিস্তার নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত একজনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর