1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা কয়রায় আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করছে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা সৈয়দপুরে দেড় মাসে ৩২ মাদক মামলায় গ্রেফতার ৬১, বিপুল পরিমাণ মাদক উদ্ধার দুই বছর পর বেদকাশীতে ফিরছে ঐতিহ্যবাহী কাছারীবাড়ী বৃক্ষমেলা সৈয়দপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৫ বছরের বঞ্চনা ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত ৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক!

সৈয়দপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৫ বছরের বঞ্চনা ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত
17492
সৈয়দপুর প্রতিনিধি:


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে মহিলা দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আয়োজনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে ওইসব কর্মসূচি পালন করা হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনুর সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান মতি, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি গুলসান আরা বাবলি, সাধারণ সম্পাদক রুপা হোসেন, কিশোরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক রোকসানা সাথী ও সাংগঠনিক সম্পাদক শারমিন আকতার, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষকদল সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া।
সভায় বক্তারা বলেন, গত ১৭ বছরে আন্দোলন সংগ্রামে মহিলা দলের অনেক ত্যাগী ও পরীক্ষিত কর্মীরা রাজপথে ছিল। কিন্তু তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তারা বলেন, বিশেষ করে দিনমজুর ও নিম্নআয়ের কর্মীরা কঠিন সময়ে অনেকটা একা ছিলেন। কিন্তু সুসময়ে কেউ তাদের খোঁজও নেওয়া হয়নি। তারপরেও মহিলা দলের প্রতিটি নেতাকর্মী দলকে মনেপ্রাণে ভালোবেসে রাজনীতি করে যাচ্ছেন জানিয়ে বক্তারা বিএনপিসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ প্রসঙ্গে বিএনপি নেতৃবৃন্দ আগামি দিনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করার আশ্বাস দেন। তারা বলেন, দলের মধ্যে থাকা ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূলকে শক্তিশালী করতে দ্রুত প্রতিটি ওয়ার্ডে কমিটি পুনর্গঠণের তাগিদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রানা আলম, জেলা মহিলা দলের সহ সভাপতি সখিনা বেগম, সাংগঠনিক সম্পাদক শবনম বেগম, দপ্তর সম্পাদক মোমেনা খাতুন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক কদর বানু, সদস্য সচিব শাহনাজ পারভীন সহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এরআগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর