1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের শার্শায় উপজেলা ক্রীড়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত কপিলমুনিতে ইয়াবাসহ আটক ২ চাচিকে নিয়ে প্রতিবেশী ভাতিজার উধাউয়ের অভিযোগ চাচার উয়েফা সভাপতির বিশ্বকাপ বয়কটের কারণ ইউক্রেনের সেনাপ্রধা বরখাস্ত মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত
dumuriya-17096
  • শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা::

বুধবার ২২জুলাই ২০২৬


সকাল সাড়ে ৯টায় খুলনার ডুমুরিয়া ১১ নম্বর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান জোমাদ্দারের নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছে এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়ক।

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা ‘ডুমুরিয়া- মির্জাপুর’ এবং ‘সাজিয়াড়া-ডুমুরিয়া’ সড়ক দুটি নিজ উদ্যোগে ইটের সোলিং দিয়ে
মেরামত করে দিয়েছেন তিনি। ফলে চলাচলের উপযোগী হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় হাজারো মানুষের জীবনে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক দুটি দিয়ে প্রতিদিন শত শত ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেলসহ হাজার হাজার সাধারণ মানুষ ও পথচারী যাতায়াত করেন। সড়ক দুটি দীর্ঘদিন সংস্কারহীন থাকায় মারাত্মক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছিল।

অবহেলিত এ রাস্তা দুটি চলাচলের উপযোগী করতে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে নিজ অর্থায়নে মেরামতের উদ্যোগ নেন। এহা ছাড়া তিনি গত বছরে গফ্ফার সড়কসহ বিভিন্ন স্থানে সড়ক মেরামত করেছেন।

​ইট বিছিয়ে সড়ক সংস্কার কার্যক্রম তদারকিকালে ডুমুরিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে শাহজাহান জোমাদ্দার বলেন: জনসেবা ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে সড়ক দুটি জরাজীর্ণ অবস্থায় থাকায় সাধারণ পথচারী, শিক্ষার্থী ও ভ্যানচালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

ইউনিয়নবাসীর এই কষ্ট লাঘব করতেই আমি নিজস্ব অর্থায়নে এ সংস্কার কাজ সম্পন্ন করেছি। আপনাদের পাশে থাকাই আমার মূল প্রেরণা। আগামী দিনে ডুমুরিয়া সদর ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও সেবামূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।

​সড়ক সংস্কারকাজ পরিদর্শনের সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে তার এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

​উপস্থিত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ: এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান শফিকুল ইসলাম, সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমাদ, হাফেজ মাওলানা ইলিয়াস, সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্যা আসমা পারভীন, ইউপি সদস্য মোহাম্মদ লুৎফর মোড়ল, সাবেক ইউপি সদস্য রিয়াজুল ইসলাম ঋজু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান এবং জিয়া প্রজন্ম দল ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

​এছাড়াও যুবনেতা রিপন হালদার, হাফেজ মাওলানা রুহুল আমিন, মহিবুর হালদার, উলিয়ার রহমান শেখ, মোহাম্মদ শহীদ মোড়ল, মোহাম্মদ রফি মোড়ল, আসাবুর রহমান শেখ, রবিউল শেখ ও মঈন শেখ সহ এলাকার সর্বস্তরের জনগণ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​কাজ শেষে স্থানীয় ভ্যান-মোটরসাইকেল চালক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং দীর্ঘদিনের ভোগান্তি দূর করায় চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারকে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর