- নিজস্ব প্রতিবেদক ::
পাইকগাছার কপিলমুনি ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে জনতার সহায়তায় ২১ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ১০ পিছ ইয়াবাসহ জয়নাল বিশ্বাস (২৬) ও আলমগীর বিশ্বাস (৪০) নামে ২ জনকে আটক করেছে। আটক জয়নাল কপিলমুনির নাসিরপুর এলাকার খালেক বিশ্বাসের ছেলে ও আলমগীর একই এলাকার আফসার আলী বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।