1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপি দলীয় ব্যানার টানাতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পঠিত
munsigang-13421
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপি দলীয় একটি ব্যানার টানাতে ভবনের উপরে উঠে টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই ইউনিয়নের বসাউল্লা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফয়সাল বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় ব্যানার টানাতে একটি ভবনের উপরে উঠে। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ভবনের উপরে ব্যানার লাগানোর সময় বিদুৎ স্পর্শ হলে ওর যেখানে বিদুৎ লেগেছে সে স্থানটি পুড়ে সাদা হয়ে যায়। ওর সাথে আরো লোকজন ছিলো। তারা ওকে বিদুৎতের তার হতে ছাড়িয়ে উপরে ধরে বসে থাকে যাতে নিচে না পরে যায়। পরে নিচ থেকে আরো কিছু লোকজন গিয়ে ওকে ছাদের উপর হতে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোসনা করে।

নিহতের মামা দ্বীন ইসলাম বলেন, “কারেন্টে শর্ট খাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, ভাগ্নে আর বেঁচে নেই।”

এ বিষয়ে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর বলেন, “আজ ফজুশাহ বাজারে আমাদের একটি শাখা অফিস উদ্বোধনের কথা ছিল। শুনেছি সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না বা কে ব্যানার টানাচ্ছিল, তা নিশ্চিত আমি নই।

এ ঘটনায় টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর