1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

মুন্সীগঞ্জের মাওয়া ঘাট পারাপারে ট্রলারে গৃহবধু গণধর্ষণের শিকার, গ্রেফতার ৩

  • প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পঠিত
munsigang-১১০৫৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পুরাতন মাওয়া ফেরি ঘাট থেকে শশুড়বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে উঠে গণধর্ষণের স্বীকার হয়েছেন এক গৃহবধূ। পরে এ ঘটনায় মামলার প্রেক্ষিতে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ।

আজ ২০ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, গতকাল বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

আদালতে ধর্ষণের অভিযোগ স্বীকার করে আজ ২০ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃত ওই ৩ জন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

তারা হলেন- মো. জামাল মোল্লা (২৩), ইয়ামিন মুন্সী (১৯) ও জব্বার শেখ (১৮)।

পুলিশ জানায়, গত রোববার (১৭ ফেব্রুয়ারি) জনৈক গৃহবধূ (২২) তার স্বামীসহ পদ্মা সেতু (উত্তর) থানায় হাজির হয়ে ৪ জন যুবক কর্তৃক গণধর্ষণের শিকার হয়েছেন মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে, ঘটনার সত্যতা যাচাই করে মামলা রুজু করে এবং আসামি গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে।

পরদিন সোমবার পদ্মা নদীর পাড় হতে অভিযুক্ত জামাল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া জবানবন্দির ভিত্তিতে অপর দুই অভিযুক্ত ইয়ামিন ও জব্বারও ধরা পড়ে পুলিশের হাতে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আরও জানান, অভিযুক্ত ৩ জনই আদালতে দোষ স্বীকার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় ব্যবহৃত নৌকা এবং আলামত হিসাবে একটি জিও ব্যাগ জব্দ করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে এবং তার ব্যবহৃত জামাকাপড় জব্দ করা হয়েছে।

মামলার তদন্ত কার্যক্রম ও পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর