1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

মুন্সীগঞ্জে ককটেল ও হেরোইনসহ গ্রেফতার ১

  • প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পঠিত
munsigang-15712
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জে সদর উপজেলা চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে রনি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তার বসতবাড়ি থেকে দুটি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে মুন্সীকান্দি গ্রামে টহল অভিযানের সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) মোল্লাকান্দি আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে পরিচালিত নিয়মিত টহল অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি দল এলাকায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন রনির বাড়িতে অভিযান চালিয়ে দুটি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা সূত্র আরো জানায়, গ্রেফতার ব্যক্তি ও তার সহযোগীরা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় ককটেল তৈরি করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর