1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদক সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, জেলা পুলিশ সুপার  নানা আয়োজনে সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড

নানা আয়োজনে সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

সৈয়দপুর  প্রতিনিধি:


দিনব্যাপী নানা আয়োজনে বুধবার (৫ আগস্ট)  সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে উপজেলা প্রশাসন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনও পালন করে দিবসটি।
উপজেলা প্রশাসন আয়োজিত দিবসের কর্মসূচির মধ্যে ছিল সকালে শহরের হাতিখানা কবরস্থানে শহিদ সাজ্জাদ হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠ, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, জুলাই আন্দোলনের ওপর আলোকচিত্র প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল, এতিমখানা,সরকারি শিশু পুনর্বাসন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা,আবৃত্তি,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।
সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী -৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ সভাপতি এ্যাড. এস এম ওবায়দুর রহমান ও  সুমিত কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাযহারুল ইসলাম, পৌর জামায়াতের আমির শরফুদ্দিন খান, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, জাতীয় নাগরিক পার্টির পৌর আহবায়ক জাবেদ আত্তারী, সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে সকালে শহরের হাতিখানা কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সাজ্জাদ হোসেনের কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে সাজ্জাদ হোসেনসহ জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, শহিদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেনসহ বিএনপি, জামায়াত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে দিনসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে সংশ্লিষ্টরা। হাসপাতাল ও এতিমখানাসহ অন্যান্য প্রতিষ্ঠানে পরিবেশন করা হয় উন্নতমানের খাবার।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর