1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ইরানে স্থল অভিযান চালিয়ে পারমাণবিক উপকরণ জব্দের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের এ সপ্তাহে ইরানে হামলার তীব্রতা বাড়বে, বলল ইসরায়েল ইরানে সম্ভাব্য স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ঈদের দিনটাও কেটেছে তাদের বন পাহারায় যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা ইসরায়েলি শহরে ইরানের ক্লাস্টার মিসাইল সরাসরি আঘাত ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪ হাজার কি. মি দূরের ঘাঁটিতে মিসাইল ছুড়ল ইরান কঠিন সময়ে ইরানের পাশে থাকার বার্তা পুতিনের

মুন্সীগঞ্জে তিনটি আসনে জামানত হারালেন ১২ প্রার্থী

  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পঠিত
munsigang-15699
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

জেলার ৩টি আসনে ১৯ জন প্রার্থী ১২ ফেব্রুয়ারি ভোট অংশগ্রহণ করে ছিলেন। এর মধ্যে ১২ প্রার্থীই
জামানত হারিয়েছেন । এর মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনে ৬ প্রার্থীর মধ্যে ৪ প্রার্থীই জামানত হারিয়েছেন।

মুন্সীগঞ্জ-২ আসনে ৫ প্রার্থীর মধ্যে ৩ জনেরই জামানত বাজেয়াপ্তের খাতায় স্থান পেয়েছে।
আর বিধান অনুযায়ী, প্রদত্ত মোট ভোটেরএক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

মুন্সীগঞ্জ ১ (সিরাজদিখান -শ্রীনগর )আসনের যারা নির্বাচনে জামানত হারিয়েছেন তা এরা হলেন, কাস্তে প্রতীকের আব্দুর রহমান (৪৪৩), আপেল প্রতীকের রোকেয়া আক্তার (৩২০), হাতপাখা প্রতীকের মো. আতিকুর রহমান খান (৯০৩৯), ফুটবল প্রতীকের মোহাম্মদ মমিন আলী (৩০,৬৭৮) এক-অষ্টমাংশ ভোটের শর্ত পূরণ করতে না পারায় জামানত হারিয়েছেন।

উল্লেখ্য দাঁড়িপাল্লা প্রতীকের এ কে এম ফখরুদ্দিন রাজী (১,০১,৫৬৮) ভোট পেয়ে জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন।

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) এ আসনে জামানত হারিয়েছেন তা এরা হলেন, চেয়ার প্রতীকের আশিক মাহমুদ (৬৫১), লাঙ্গল প্রতীকের নোমান হোসেন (২৮৫৭) ও হাতপাখা প্রতীকের কে এম বিল্লাল (১৩,৩৮৭) জামানত হারিয়েছেন।

উল্লেখ্য,শাপলা কলি প্রতীকের মাজেদুল ইসলাম (৫৮,৫৭৩) একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে জামানত রক্ষা করতে পেরেছেন।

এই আসনে বিজয়ী বিএনপির আব্দুস সালাম আজাদ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট।

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া ) এ আসনে জামানত হারিয়েছেন তারা এরা হলেন, আনারস প্রতীকের আনিছ মোল্লা (২৯৪), লাঙ্গল প্রতীকের এ এফ এম আরিফুজ্জামান দিদার (৮০৪), কাস্তে প্রতীকের শেখ মো. কামাল হোসেন (৩০৪) ও কোদাল প্রতীকের শেখ মো. শিমুল (১৭৪), হাতপাখা প্রতীকের সুমন দেওয়ান (৬৩৯২) ভোট ।

উল্লেখ্য, ফুটবল প্রতীকের মো. মহিউদ্দিন (৮৮,৯৩৬) ও রিকশা প্রতীকের নুর হোসাইন নুরানী (৫৪,৪৫৬) জামানত রক্ষা করতে পেরেছেন। এ আসনে বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান রতন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বিজয়ী হন।

তিনটি আসন মিলিয়ে মোট ১৩ জন প্রার্থী জামানত হারিয়েছেন বলে বেসরকারি ফলাফল বিশ্লেষণে জানা যায় ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর