1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জেলা পরিষদের প্রশাসক বাপ্পীর কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন খুলনাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ মহানগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন: কেসিসি প্রশাসক কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ, আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর জাপান সফর হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের প্রাণঘাতী হামলা, নিহত ৬ কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের টেটাযুদ্ধে আহত ১০

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৩ বার পঠিত
munsigang-12525

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ


মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বাজার চৌরাস্তায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের টেটাযুদ্ধে উভয়পক্ষের অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। এসময় ১০টি দোকান ভাঙচুর করা হয়।

সোমবার দুপুর ১টার দিকে ইউনিয়নের মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুচর বাজারে মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহীন বেপারী (৩২) তার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে ৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া রাখেন। সোমবার দুপুরে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা বকেয়া বিল চাইতে গেলে শাহীন বেপারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

এ সময় খাসমহল গ্রামের আনোয়ার সর্দারের ছেলে সুলতান সর্দার (৪০) বিদ্যুৎ কর্মকর্তার পক্ষ নিলে শাহীন ও সুলতানের মধ্যে হাতাহাতি শুরু হয়।

পরে তা সংঘর্ষ আকারে ছড়িয়ে পড়ে দুই গ্রামের মধ্যে। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও টেটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, ‘তুচ্ছ একটি বিষয় নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয়েছেন প্রায় ১০ জন। এখন পরিস্থিতি শান্ত।’

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর