1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মনিরামপুরবাসীর সেবায় উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান শাহীন বেদকাশীর ৩২ কিঃ মিঃ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্লুইচগেটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী রাউজানে প্রকাশ্যে যুবদলকর্মীকে গুলি করে হত্যা শ্রীলঙ্কার বিপক্ষে কিউইদের চ্যালেঞ্জিং সংগ্রহ ইসরায়েলে যুক্তরাষ্ট্রের এক ডজন এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান অবতরণ জামায়াত আমিরের শারীরীক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খুলনায় সাবেক এমপির নিখোঁজ জামাতাকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন ইরানের মন্ত্রী-কর্মকর্তাদের ওপর নিউজিল্যান্ডর নিষেধাজ্ঞা ডুমুরিয়ায় পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ

মুন্সীগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে যৌথ অভিযান

  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পঠিত
munsigang-15823
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জ সদরে ট্র্যাফিক জ্যাম নিরসন, ফুটপাতে দখল মুক্ত ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সড়কের ওপর অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সদর উপজেলার মুক্তারপুর, সিপাহীপাড়া মোড়, কাচারি মোড় এবং মুন্সীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

munsigang-15824

এছাড়াও অভিযানকালে পবিত্র রমজান মাস উপলক্ষে নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়। অতিরিক্ত মূল্য আদায় না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর