1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জে শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় সুইজারল্যান্ড প্রবাসী নিহত ।

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৬১ বার পঠিত
munsigang-accsident-9398

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজানুর রহমান (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আল আমিন (৩৮) গুরুতর আহত হন।

শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাঘরা বরিবরখোলার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

এক মাস আগে ছুটিতে আসা সুইজারল্যান্ড প্রবাসী মিজানুর রহমান ঢাকার দোহার উপজেলার সাতভিটা গ্রামের মৃত ওলি খালাসীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে দোহার যাওয়ার পথে মোটরসাইকেলটি শাহ সিমেন্টের দুইটি ট্রাকের মাঝে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থল এই সুইজারল্যান্ড প্রবাসী মিজানুর নিহত হন। গুরুতর আহত হন নিহতের সম্বন্ধি আল-আমিন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে বাঘড়া ক্যাম্পের ইনচার্জ সেকান্দর হোসেন বলেন, সকালে দুটি ট্রাকের মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী মিজানুরের মৃত্যু সংবাদ পেয়েছি।

আগামীকাল (শনিবার) মিজানুর রহমানের প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিলো জানতে পেরেছি। নিহতের মরদেহ শ্রীনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর