1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জে সালমান এফ রহমানের মালিকানাধীন ঔষধের গাড়ি থেকে ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৬২ বার পঠিত
munsigang-9858

মুন্সীগঞ্জ প্রতিনিধি::

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ড ভ্যান থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকার সড়ক‌ হতে এ সমস্ত ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাভার্ড ভ্যানটির হেলপারকে আটক করে গজারিয়া থানায় সোপর্দ করে শিক্ষার্থীরা।

আটক হেলপারের সোহাগ (২৩)। সে নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের জেল হকের ছেলে।

শিক্ষার্থীরা ও পুলিশ জানায়, গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে শিক্ষার্থীরা মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলো। দুপরে চট্টগ্রাম থেকে টঙ্গীগামী একটি কাভার্ড ভ্যানকে থামানো হয়। তল্লাশি করা হলে হেলপারের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এটিএম আক্তারুজ্জামান এ খবর নিশ্চিত‌ কর‌ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেছে। জব্দ করা কাভার্ড ভ্যান আমাদের হেফাজতে আছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর