1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জে সিরাজদিখানে সাংগঠনিক নিয়ম ভঙ্গের দায়ে লিছান শেখকে অব্যাহতি

  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ বার পঠিত
munsigang-10495

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ


সাংগঠনিক নিয়ম ভঙ্গের কারনে সিরাজদিখান উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেয়াইন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে লিছান শেখকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদকের ব্যক্তিগত সমস্যার কারণে ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আকাশ আহমেদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

গত ২৯ সেপ্টেম্বর রবিবার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিরাজদিখান উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াদ হোসেন, সদস্য সচিব আনিসুর রহমান দুর্জয় ও মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক সদস্য (দপ্তরের দায়ীত্বরত) শহিদুল ইসলাম বাবু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিরাজদিখান উপজেলা শাখা এর অন্তর্গত বিভিন্ন ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিরাজদিখান উপজেলা শাখার আহবায়ক কমিটির ৯নং সদস্য মোঃ নাজিম খানকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

একই দিন মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক সদস্য (দপ্তরের দায়ীত্বরত) শহিদুল ইসলাম বাবু স্বাক্ষরিত অপর আরো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর