1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জেলা পরিষদের প্রশাসক বাপ্পীর কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন খুলনাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ মহানগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন: কেসিসি প্রশাসক কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ, আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর জাপান সফর হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের প্রাণঘাতী হামলা, নিহত ৬ কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে কেরানীগঞ্জের জেল হেফাজতে প্রেরণ

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২৭ বার পঠিত
munsigang-12524

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ মুন্সীগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করেছে।

রবিবার ২২ জুন রাত ১০টার দিকে ঢাকার তেজগাঁও থানার মনিপুরের আবাসিক এলাকার একটি এপার্টমেন্ট থেকে লালবাগ থানার জোনাল টিমের ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

সোমবার ২৩ জুন দুপুরে তাকে ঢাকা মহানগর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।তাকে এদিন ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

চব্বিশ সালের ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় আওয়ামীলীগ যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রসীদের সাথে সংঘর্ষে গোলাগুলিতে উত্তর ইসলামপুরের রিয়াজুল ফরাজী,মো:সজল ও মনোয়ার হোসেন ডিপজল গুলিতে নিহত।সেই সময় সেখানে শতাধিক ছাত্র জনতা আহত।

পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান,মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে।৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর তিনি আত্নগোপনে চলে যান।

তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মুজিবরের একান্ত সহচর (দেহরক্ষী) মো:মহিউদ্দিনের বড় ছেলে।মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ পৌরসভার দুই দুইবারের মেয়রসহ পরবর্তীতে মুন্সীগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর