1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মৎস্য খামার থেকে নিখোঁজ শিক্ষকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৫৭ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের পরদিন মৎস্য খামার থেকে সাখাওয়াত হোসেন (৫০) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাখাওয়াত হোসেন রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি গ্রাম্য পশুচিকিৎসক ও জমি মাপার আমিন হিসেবেও কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাখাওয়াত হোসেন শিক্ষকতার পাশাপাশি পশুচিকিৎসা ও জমি মাপার কাজ করতেন। এজন্য প্রায়ই বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরতেন না তিনি। সোমবার সকালে তিনি কাউকে কিছু না বলে মৎস্য খামারে যান। সেখান থেকে আর বাড়িতে ফিরে আসেননি। রাতে বাড়িতে না ফেরায় সকালে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে মৎস্য খামারে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় সাখাওয়াত হোসেনকে দেখতে পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের শরীরে বিদ্যুতের তারে জড়ানো জায়গায় পোড়া চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। এছাড়া শরীরে আর কোনো জখমের চিহ্ন নেই।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর