1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র 

যশোরের শার্শায় ভূয়া ঋণে স্কুল শিক্ষকের বেতন কর্তন

  • প্রকাশিত : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১১০ বার পঠিত

যশোরের শার্শা উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্বহীনতায় মূল বেতন ইএফটি না করেও মনগড়া মূল বেতন ২৪৮৭০ টাকার পরিবর্তে ২০৪২০ টাকা ইএফটি ভোগ করছেন এক শিক্ষক। ফলে ৩৬৫১৮ টাকার পরিবর্তে ৬২৮০ টাকা হ্রাস করে ঐ শিক্ষক বেতন পাচ্ছেন, ৩০,২৮৮ টাকা।

ভুক্তভোগী আব্দুল বারিক কন্যাদহ পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেও অদ্যবধি কোন সুরাহা হয়নি বিষয়টির। শুধু এখানেই শেষ নয়, আব্দুল বারিক ০১/০১/১৯৮৫ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে অদ্যবধি কখনো ঋণ গ্রহণ করেননি। অথচ উক্ত শিক্ষকের নামে ২৫ লক্ষ ২ শত টাকা ঋণ গ্রহন দেখিয়ে প্রতিমাসে কিস্তিতে মূল বেতন থেকে ২০৮৩৫/- টাকা কর্তন করা হচ্ছে। বিষয়টি জানাজানি হওয়ায় শিক্ষক সমাজে ক্ষোভের পাশাপাশি রীতিমত ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এরআগে সংশ্লিষ্ট শিক্ষক আব্দুল বারিক জেলা ও উপজেলা পর্যায়ে কয়েক বারের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেও তার বিরুদ্ধে এ ধরনের ষঢ়যন্ত্র কোনভাবেই মেনে নিতে পারছেননা তার সহকর্মী শিক্ষক সমাজ।

এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মূল বেতন থেকে ভূয়া ঋণের কর্তনকৃত অর্থ ফেরৎ এবং মার্চ ২০২১ হতে ২৪৮৭০ টাকা হারে ৩৬৫১৮ টাকার বিধি মোতাকে ইএফটি সংশোধনে তদন্ত পূর্বক জরুরী ভিত্তিতে ব্যাবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রধান শিক্ষক আব্দুল বারিকের ঋণ গ্রহন না করার বিষয়টি স্বীকার করে বলেন, তার মূল বেতনের কর্তনকৃত অর্থ ফেরৎ দেওয়ার ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে। এ ছাড়া তার মূলবেতন ৩৬৫১৮টাকার স্থলে ৩০২৮৮ টাকা ইএফটির বিষয়টি সংশোধনের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এবিষয়ে যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি ঘটনায় দু:খ প্রকাশ করে দ্রুত বিষয়টি সমাধানে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেষ দিয়েছেন বলে জানান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর