1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

রহমান স্যারের হাত ধরে বাংলাদেশে প্রথমবারের মত শুরু হল “পরিশোধিত বিল” কার্যক্রম

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৯৭৫ বার পঠিত

উদ্যোগটি আলোর মুখ দেখলে মানবতার ছায়ায় কমবে ভিক্ষাবৃত্তি

 

নিজস্ব প্রতিবেদকঃঃ

কপিলমুনির চলার সাথী’র প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রহমানের হাত ধরে এবার যাত্রা শুরু হল নিরব সহযোগীতায় “পরিশোধিত বিল” সিস্টেম। কানাডিয়ান সিস্টেম থেকে অনুপ্রাণিত হয়ে তিনি মঙ্গলবার (২ মে) সকাল থেকে তিনি ব্যতিক্রমী এ মানবিক কার্যক্রম শুরু করেন। তার বিশ্বাস তাকে দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবেন এ কার্যক্রমে।

নিরব সহযোগীতার এ কার্যক্রম সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, কোন হোটেল রেস্তোরায় কিংবা তৈরি পোশাকের দোকান থেকে তিনি যখন কিছু ক্রয় করবেন তখন, নিজের বিল পরিশোধের পর সম পরিমাণ টাকা তিনি দোকানির কাছে অতিরিক্ত পরিশোধ করবেন। পরবর্তীতে দোকানি তার নিজ দায়িত্বে জমাকৃত অর্থ অসহায় দুস্তদের মধ্যে খাদ্যসহ তৈরি পোশাক প্রদানের মধ্য দিয়ে বন্টন করবেন। এক্ষেত্রে দাতার দানের বিষয়টি যেমন উহ্য থাকবে তেমনি ভিক্ষাবৃত্তি নয়, ক্ষুধার্তরা হোটেল-রেস্তোরায় গিয়ে বলবেন তার জন্য কোন পরিশোধিত বিল কিংবা পেনশন মিল বরাদ্দ রয়েছে কিনা? থাকলে দোকানি তাকে বরাদ্দ দিবেন। না থাকলে উপস্থিত সহৃদয় ব্যাক্তিরাও সহযোগীতার হাত বাড়াতে পারেন। এমনি সিস্টেমটি বহুল প্রচার হলে সহৃদয়বান বহু মানুষ এগিয়ে আসবেন মহতি এ উদ্যোগে। আর এমন একদিন আসবে যেদিন বাংলাদেশে কোন অসহায় ক্ষুধার্তকে রাস্তায় রাস্তায় খাবারের জন্য ভিক্ষা করতে হবেনা।

শেখ আব্দুর রহমান খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগরস্থ কে.আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কপিলমুনিস্থ প্রত্যুষে হাঁটার সংগঠন চলার সাথী’র প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। শিক্ষক নেতা হিসেবে সারাদেশে সুখ্যাতি ছড়িয়ে রয়েছে তার।

তার পিতা মরহুম শেখ আব্দুল জব্বার ছিলেন, একজন সংষ্কৃতিত ব্যাক্তিত্ব, চাচা মরহুম শেখ এজাহার আলী ও বজলুর রহমানর ছলেন, সমাজ হিতৈষী ও সৃষ্টিশীল চেতনার অধিকারী। দাদা শেখ আছমত উল্লাহ ও দিরাজতুল্লাহরাও মানবিক ও প্রজাবৎসল ছিলেন।

যার ধারাবাহিকতায় শেখ আব্দুর রহমানও হয়ে উঠেছেন সমাজ হিতৈষী মানবিক ও সৃষ্টিশীল চেতনার অধিকারী।

তিনি বলেন, আমৃত্যু তার এ কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের অন্যতম ব্যাতিক্রমী আয়োজনে উদ্বুদ্ধ হয়ে একদিন সারা দেশের মানুষ এগিয়ে আসবে। প্রান্তরজুড়ে মানষপটে উজ্জ্বল হবে মানবিকতার সোনালী রোদ্দুর। ত্বরান্বিত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলার অগ্রযাত্রা। একসাথে সবাই গাইবে কাজী নজরুলের সাম্যের গান কিংবা গোটা বাংলাদেশ একদিন রবীন্দ্র নাথের ভাষায় একসাথে গেয়ে উঠবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। শেখ আব্দুর রহমানের হাত ধরে পরিশোধিত বিল কার্য়ক্রম ছড়িয়ে পড়–ক সারা বাংলায়, এমন প্রত্যশা সাধারণ মানুষের।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর