- উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি।।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের চেতনা ও বর্তমান প্রজন্ম শীর্ষক এক সেমিনার রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়।
২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮ টায় আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, রচনা ও কুইজ প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনিরামপুরের কৃতি সন্তান মুতাছিম বিল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী মোতালেব গাজী , রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলাম রবি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবির, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মাজিদ, উত্তম পাল, সওকত হোসেন সহ জিয়া পাঠাগারের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লাচ্চু।