1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিকে বিক্ষোভ মিছিল পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পিতার মৃত্যু খননের মাত্র এক বছরেই ভরাট হয়ে গেছে ডুমুরিয়ার তালতলা নদী যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ কয়রায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না-দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় মাছ রক্ষায় নতুন আশা কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা

রাজধানীতে ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় নতুন ভর্তি ৫২

  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১২০ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

রাজধানী ঢাকায় দ্রুত গতিতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫১ জনই ঢাকার। তবে এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগেরদিন একই সময়ে তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৬২ জন ডেঙ্গু রোগী আছেন। এখন পর্যন্ত ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪২ জন এবং অন্যান্য বিভাগে ২০ জন ভর্তি রয়েছেন ।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৪১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৭২ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৪২ জন।

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৪০ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর