কয়রায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত :
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
১১
বার পঠিত
কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পণ্যের মোড়কজাতকরণ ও নিবন্ধন সনদ গ্রহণ ছাড়াই বেকারি পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে দু বেকারিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ঘুগরাকাঠি বাজার ও জায়গীর মহল মোড়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্য মোড়কজাতকরণ, নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বেকারি পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ঘুগরাকাঠি বাজারের ইমরান ফুড এবং জায়গীর মহল মোড়ের হাসান ফুড প্রডাক্টস-কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকী। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), খুলনার পরিদর্শক মো. বায়জীদ বোস্তামী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা সকল খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানকে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং প্রয়োজনীয় নিবন্ধন ও মানদণ্ড অনুসরণের আহ্বান জানান।