1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিকে বিক্ষোভ মিছিল পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পিতার মৃত্যু খননের মাত্র এক বছরেই ভরাট হয়ে গেছে ডুমুরিয়ার তালতলা নদী যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ কয়রায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না-দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় মাছ রক্ষায় নতুন আশা কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই

কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত
১৭১৪৭
কয়রা প্রতিনিধি:

কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের অংশ গ্রহনে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই)  সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেজেএসের এসসিভিএল প্রকল্প উক্ত সভার আয়োজন করেন।

সভায় প্রতিবন্ধি শিশুদের বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মুল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন জেজেএসের এসসিভিএল প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার আব্দুল্লাহ আল হোসাইন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, শিক্ষক নারায়ণ মন্ডল, মোঃ তাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাশিরুল ইসলাম, জেজেএসের এসসিভিএল প্রকল্পের নাসির মাহমুদ, সিপিবি সদস্য মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থী মনিরা সুলতানা, লামিয়া ইসলাম, মানাফুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগকালীন সময়ে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক আশ্রয়কেন্দ্র গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়।
এ সময় শিশুদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরা হয়। তারা আশ্রয়কেন্দ্রে নারী-পুরুষের পৃথক কক্ষ, পৃথক শৌচাগার, প্রতিবন্ধীবান্ধব র‍্যাম্প এবং মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নারের অভাবের বিষয়গুলো তুলে ধরেন। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সিপিপি সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর