1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না-দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় মাছ রক্ষায় নতুন আশা কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

​নিজস্ব প্রতিনিধি:


তালার খেশরায় শাহজাতপুর বাজার বণিক সমিতির ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেনকে আহ্বায়ক এবং মো. শফিকুল ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় বাজারের নবনির্মিত কাঁচাবাজার চাঁদনীর পাশে বিগত কমিটির সভাপতি এস.এম লিয়াকত হোসেনের সভাপতিত্বে এ সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। ​কমিটির অন্যান্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ মো. শাহাদাত গাজী, সদস্য মো. আহাদ আলী গাজী, প্রদীপ অধিকারী, পল্লী চিকিৎসক মো. মুন্তাজ ফকির, মো. কওছার গাজী, মো. হাফিজুল খাঁন, মীর শাহিন, মো. মোমিন মোড়ল, ইসমাঈল হোসেন (বাজু), মো. সোহেল মোড়ল এবং মো. আনার মোড়ল। ​সভায় উপস্থিত ছিলেন শাহজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হক মোড়ল, ইউসুফ স্মৃতি সংঘের সভাপতি মো. মুজিবুর রহমান সরদার, সাধারণ সম্পাদক আ: গণী গাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস.এম শামসুজ্জামান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হবিবুর রহমান মোড়ল, সাধারণ সম্পাদক সন্দীপ সরকার, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. নাসির উদ্দীন মোড়ল, খেশরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম, বিএনপি নেতা মো. রুহুল মোড়ল, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক চৈতন্য বিশ্বাস, বাজার প্রতিষ্ঠাকালীন ব্যবসায়ী মো. ইউসুফ মোড়ল, মীর বাচ্চু ও জামায়াত নেতা ওমর ফারুকসহ বাজারের সর্বস্তরের সাধারণ ব্যবসায়ী এবং দোকান মালিকরা।

​নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখা, বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রেতা-বিক্রেতাদের সুবিধা বৃদ্ধিতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। এজন্য আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

কমিটির আহ্বায়ক পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেন বলেন, ‘বাজারের সার্বিক উন্নয়নে আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা পালনে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসায়ীদের একটি নির্বাচিত কমিটি উপহার দেওয়ার। সেক্ষেত্রে দল-মত নির্বিশেষে সকল ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর