1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ কয়রায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না-দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় মাছ রক্ষায় নতুন আশা কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত
sylet-১৭১৫১
  • বিজ্ঞপ্তি ::

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নগরীর জেলরোডস্থ হোটেল পানসি ইনে৷

বৃহস্পতিবার, ৩০ জুলাই বিকাল ৩টায়- সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আল মাহদীর পরিচালনায় পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা (উত্তর) জমিয়তের সভাপতি আতাউর রহমান কোম্পানিগঞ্জী বলেন, যুবসমাজ দেশের চালিকাশক্তি, তাদেরকে সঠিক গাইড দিয়ে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে হবে, এদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পাড়া মহল্লা থেকে সঠিক নেতৃত্বের মাধ্যমে নৈতিক ও দ্বীনি জ্ঞানের মাধ্যমে যুবসমাজকে কাছে টানতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস তাফহিমুল হক বলেন, ইতিহাস ঘেটে দেখবেন অতীতে কোনো বিপ্লব সফল হয়নি দূরদর্শী প্লান ছাড়া, তাই গরম বক্তব্যের পিছনে পড়ে দূরদর্শী চিন্তাশীল পরিকল্পনাকে ছোট করে দেখবেন না।

তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, বেয়াদব উশৃংখল নেতৃত্বের পিছনে পড়ে দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলবেন না, সঠিক নেতৃত্ব বাছাইয়ে ভুল করবেন না। নৈতিক অবক্ষয় থেকে ফিরতে অবশ্যই যুব জমিয়তের ছায়াতলে এসে সংগঠনের হাতকে শক্তিশালী করুন।

সদস্য সম্মেলন ও কাউন্সিলে মাসুম আল মাহদীকে সভাপতি ও আবুল হাসানাতকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির উদ্দিন। তিনি ধৈর্য্য ও আমানতদারির সাথে দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে চলমান সেশন পরিচালনা করার তাগিদ দেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, যুগ্ম সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় যুব জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক কালিমুল্লাহ মাহফুজ, সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের সভাপতি আব্দুল্লাহ আল মামুন খাঁন, সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল করিম দিলদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর