1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

রাজশাহীর তাহেরপুর পৌর নির্বাচনের ২ বছর, কাউন্সিলরের সব প্রতিশ্রুতিই যেন শুভংকরের ফাঁকি!

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০ বার পঠিত

খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা নির্বাচনের ২ বছর পেরিয়ে গেলেও ভোটার ও সাধারণ জনগনকে দেওয়া কোন প্রতিশ্রুতিই পূরণ করেনি তাহেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী কার্তিক সাহা। এর আগে গত ২০২১ সালের ১৪ ফ্রেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়া নির্বাচনে তাহেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে উটপাখি মার্কা নিয়ে কাউন্সিলর নির্বাচতি হন তিনি। তবে নির্বাচনের ২বছর পরেও কোন প্রতিশ্রুতি পূরণ না করায় ৩নং ওয়ার্ডের সাধারণ জনগনের মাঝে তীব্র সমালোচনা জন্ম দিয়েছে। ফলে কাউন্সিলর কার্তিক সাহার প্রতি ক্রমেই আস্থা হারাচ্ছে ভোটারগন। ২০২১সালে অনুষ্ঠিত নির্বাচনে ৯দফা নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন তিনি। তবে প্রতিশ্রুতির সেই ৯দফার একটিও বাস্তবায়ন হয়নি বলে সাংবাদিকদের কাছে জানিয়েছে একাধিক ভোটারগণ।

সঞ্জয় দাস নামের এক ভোটার বলেন, কার্তিক সাহার প্রতিশ্রুতি দেখে তাকে ভোট দিয়েছিলাম যাতে ওয়ার্ডের উন্নয়ন হয় কিন্তু এখন দেখছি সে সব ইস্তেহারের সবগুলোই ছিলো শুভংকরের ফাঁকি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরও একজন বলেন, নির্বাচনের সময় তিনি ৩নং ওয়ার্ডের সকল জনগণের জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ২বছরে রোগীদের জন্য একটা ভ্যানের ব্যবস্থা পর্যন্ত করে দেয়নি কাউন্সিলর কার্তিক সাহা।

কাউন্সিলর কার্তিক সাহার ৯দফা নির্বাচনী ইস্তেহারে নতুন রাস্তা নির্মাণ, গরিব ও মেধাবি শিক্ষার্থীদের অর্থ সাহায্য প্রদান, খেলার মাঠ তৈরি, ডাস্টবিন নির্মাণ, সংস্কৃতিক কর্মীদের সার্বিক সহায়তা প্রদান, নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, আধুনিক ব্যায়ামাগার তৈরি করে দেওয়া, যুবকদের জন্য কর্মসংস্থান তৈরির মত প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু সরেজমিনে এসব কোন উন্নয়ন চোখে পড়েনি ৩নং ওয়ার্ডের কোথাও।

এ ব্যাপারে জানতে কাউন্সিলর কার্তিক সাহার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর