1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

রাজশাহীর বাগমারায় ৫৬ কেজি গাঁজার চালান আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২০৪ বার পঠিত

খোরশেদ আলম::

রাজশাহীর জেলার বাগমারা উপজেলায় স্মরণ কালের বৃহত্তম গাঁজার চালান আটক ও দুইজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। আজ মঙ্গলবার ২৭/০৬/২৩ ইং দুপুর দেড়টার দিকে জেলা গোয়েন্দা শাখার অভিযানে বাগমারা থানার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর গ্রাম থেকে ৫৬ কেজি গাঁজা আটক করা হয়েছে ৷

দেশের অন্যতম বৃহৎ হেরোইনের চালান আটকের রেশ না কাটতেই রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা জেলার স্মরণ কালের বৃহত্তম গাঁজার চালান আটক করেছে৷

পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম বার এঁর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে ওসি ডিবি আব্দুল হাই পিপিএম, ইন্সপেক্টর আতিক, এসআই নাসিমদের নেতৃত্বে নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৬ কেজি গাঁজা আটক করা হয়েছে৷

সুদূর হবিগঞ্জের মাধবপুর থেকে রাজশাহীর বাগমারাগামী এ চালানের সাথে আটক করা হয়েছে বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-৯০৭৩), ট্রাকের মালিক কাম চালক জিল্লুর রহমান ১. মমিন(২৫) পিতা- জেকের আলী সাং বানাইপুর এবং ২. তুষার ইসলাম রবিউল (১৮) পিতা- আব্দুল মজিদ সাং বুজরুকৌড় উভয় থানা বাগমারা জেলা রাজশাহীদ্বয়কে৷

আসন্ন ঈদে বাগমারা এবং সংলগ্ন এলাকায় ব্যবহারের উদ্দেশ্যে এ গাঁজা আনা হচ্ছিল৷ এই অপরাধের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত আছে৷

নির্মুল না হওয়া পর্যন্ত জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর