1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীর বাগমারার কাদারবিলে বিষপ্রয়োগে ২৫ লাখ টাকার মাছ নিধন

  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯২ বার পঠিত

সাঈদুর রহমান সাঈদ::

রাজশাহীর বাগমারার কাদারবিলে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাতে বিষ প্রয়োগে প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়। এতে মাছচাষিরা ক্ষতিগ্রস্থ হয়েছেন। এতে দিশাহারা হয়ে পড়েছেন চাষিরা।

বিলের মৎস্য চাষ প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, এলাকার লোকজন নিয়ে বিলের প্রায় ২০০০ বিঘা জমিতে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছিলেন। বিলের ৩৬টি কুয়াতে (গভীর ছোট আকৃতির পুকুর) বোয়াল, আইড়, শোলসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ সংরক্ষণ করা হয়। বেশি দাম ও পরবর্তী সময়ে চাষের জন্য মাছগুলো সেখানে সংরক্ষণ করা হয়েছিল। গতকাল রাতের কোনো এক সময়ে দুষ্কৃতকারীরা কয়েকটি কুয়াতে বিষ প্রয়োগ করে। যার ফলে কুয়ায় থাকায় মাছগুলো মরে ভেসে ওঠে। পরে বিষয়টি টের পান প্রকল্পের লোকজন।

প্রকল্পের কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন বলেন, স্থানীয় কিছু দুষ্কৃতকারী তাঁদের মাছ চাষকে ব্যাহত ও ক্ষতিগ্রস্থ করার জন্য সেখানে বিষ দিয়ে প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এই বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর