শার্শা (যশোর) প্রতিনিধি::
গতকাল বুধবার রাতে শার্শা উপজেলার রূপালী ব্যাংক পিএলসি, নাভারণ শাখার উদ্যোগে ১৫০ জন শীতার্ত মানুষের মধ্যে
কম্বল বিতরণ করা হয়েছে।
রূপালী ব্যাংক পিএলসি, নাভারণ শাখার ব্যবস্থাপক মুঃ রেজওয়ান কবীর এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বিভাগীয় কার্যালয় খুলনার বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জোনাল অফিসের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক মোঃ সাহাদ আলী, ডিজিএম মোঃ সরোয়ার হোসেন, এজিএম সৈয়দ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী গন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।