1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত
avijog-16840
  • নিজস্ব প্রতিবেদক ::

পাইকগাছার হরিঢালী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন সৃষ্ট পদে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে চাকুরি দেওয়ার কথা বলে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মন্ডলের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্নসাতের অভিযোগে অনলাইন দৈনিক দীপ্তনিউজ২৪.কম সহ বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশে প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব না দিলেও সর্বশেষ সাংবাদিকসহ প্রভাবশালীদের ম্যানেজ করতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন অভিযুক্ত সুধাংশু মন্ডল।

এদিকে প্রায় ১১ লক্ষ টাকা ঘুষ দিয়েও চাকুরি না পাওয়া এমনকি নিয়োগ পরীক্ষা পর্যন্ত না হওয়ায় প্রতারিত ও ঋণের জালে জর্জরিত হতাশ প্রিয়াংকা স্বামীকে সাথে নিয়ে বৃহস্পতিবার পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হরিঢারী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি ঘটনার সুষ্টু তদন্তপূর্বক চাকুরীর জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু মন্ডলকে দেওযা টাকা আদায় ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

এরও আগে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম সহ বিভিন্ন পত্রিকায় তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়।

লিখিত অভিযোগে প্রতারণার শিকার চাকুরি প্রার্থী প্রিয়াংকা মল্লিক জানান, উপজেলার হরিঢালী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জনবল কাঠামো ও এমপিও নিতিমালা/২০২১ অনুসারে সৃষ্টপদে যথাক্রমে নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়ক প্রতিটি পদে একজন করে এবং নিরাপত্তা কর্মী পদে একজন সহ মোট ৪ জন কর্মচারী পদে লোক নিয়োগের জন্য গত ১২/১০/২০২৩ তারিখে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় পূন:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ৫ শত টাকার পোস্টাল অর্ডারসহ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে বলা হয় ঐ বিজ্ঞপ্তিতে।

sudhansu-17103

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মন্ডল

বিজ্ঞপ্তি প্রকাশের পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মন্ডল পরিচ্ছন্নতাকর্মী পদে পরীক্ষার আগেই তার কাছ থেকে ৪ কিস্তিতে ১১ লক্ষ ৫ হাজার টাকা গ্রহন করেন। তবে নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও পরীক্ষা গ্রহন করতে না পারায় সুধাংশুকে দেওয়া টাকা ফেরৎ চান। প্রথমত পরীক্ষা গ্রহনে নানা টালবাহানা ও পরে টাকা দিতে অস্বীকার এমনকি সেসব টাকা ঐসময় তিনি সাবেক এমপিসহ বিভিন্ন জনকে প্রদান করেছেন মর্মে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে প্রথমত সাংবাদিক ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ঐ লিখিত অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মন্ডল সাংবাদিকদের জানান, তিনি তিন কিস্তিতে প্রিয়াংকার স্বামী তীর্থ মন্ডলের কাছ থেকে মোট ৯ লক্ষ ৫ হাজার টাকা নিয়েছিলেন। তবে সেসব টাকা তিনি সাবেক এমপি ও তার এক নিকটাত্নীয়কে প্রদান করেন। এমনকি সাবেক ঐ এমপি বর্তমানে কারন্তরীন থাকায় তিনি তাকে প্রদেয় টাকা ফেরৎ চাইতে পারছেননা। তবে নিকটাত্নীয়কে দেওয়া টাকা আদায়ে উকিল নোটিশ পাঠিয়েছেন বলে দাবি করলেও তিনি তার স্বপক্ষে কোন প্রমান দেখাতে পারেননি।

এছাড়া তিনি এসময় আরোও দাবী করেন যে, গত ২০২৪ সালের ৫ আগস্ট ঐ নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে অভ্যুত্থানে সরকার পতন হওয়ায় সেদিন পরীক্ষাগ্রহন সম্ভব হয়নি। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কেননা, বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ পরীক্ষা গ্রহনের জন্য ৬ মাসের মেয়াদ থাকলেও সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২৩ সালের ১২ অক্টোবর। এরপর পরবর্তীতে আর কোন বিজ্ঞপ্তি না দিয়ে প্রায় ৮ মাস পর তিনি কিভাবে ৫ আগস্ট পরীক্ষার আয়োজন করেন? এমন প্রশ্নেরও তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

এব্যাপারে গত ১৪ জুলাই পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকশানা পারভীন (ভারপ্রাপ্ত) কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তির কথা শুনেছেন। নিয়মিত কমিটি আসলে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বলে বিস্তারিত জানতে তিনি ঐ প্রতিষ্ঠানে যোগাযোগের পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর