1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র 

র‌্যাবের অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ৫ জনকে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ বার পঠিত

রুপসার জাবুসা মধ্যপাড়া এলাকায় র‌্যাবের অভিযানে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অভিযোগে ৫ জনকে ৫২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় অপদ্রব্য পুশকরা ১ শ’ কেজি চিংড়ি মাছ,জেলী পাউডার, পুশকরার সরঞ্জামাদি জব্দ করে তা ধ্বংস করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫ টা থেকে রাত ৮ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের এ অর্থদন্ড দেওয়া হয়। এ সময়ে র‌্যাবের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সোমবার র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রূপসা উপজেলার জাবুসা মধ্যপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি যোগসাজেশে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। এমন সংবদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে। অপদ্রব্য পুশ করার অভিযোগে র‌্যাব আলাউদ্দিন গাজীকে ৫ হাজার টাকা, সালমা বেগমকে ৩৫ হাজার টাকা, মো: রানা কে ৫ হাজার টাকা, মো: মামুনকে ৩ হাজার টাকা, মো: বাবু শেখকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা এবং অপদ্রব্য পুশ করা ১শ’ কেজি চিংড়ি মাছ, জেলী পাউডার, জেলী ও অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামদি জব্দ করে তা ধ্বংস করা হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর