1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতা! অতিবৃষ্টি ও হরি ভদ্র নদী ভরাট: ডুমুরিয়ার ডোমরা বিলে জলাবদ্ধতায় চরম ঝুঁকি পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

শনিবার ডুমুরিয়ার চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন

  • প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত
dumuriya-10245
  • শেখ মাহতাব হোসেন, (ডুমুরিয়া) খুলনা ::

শনিবার (২৩ নভেম্বর) ডুমুরিয়ার চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন।

ঐতিহ্যবাহী চুকনগরে একযুগেরও বেশি সময় পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হতে যাচ্ছে। খুলনার অন্যতম প্রধান ঐতিহ্যবাহী ব্যাণিজ্যিক কেন্দ্র চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিকি সাধারণ নির্বাচন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানা যায়, গত ২০১১ সালে ফেব্রুয়ারী মাসে চুকনগর বাজার বণিক সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর নির্বাচন
পরিচালনা রিটার্নিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান কর্তৃক প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে জোরেশোরে প্রচার প্রচারনায় শেষ করেছেন প্রার্থীরা।

নির্বাচনী দিন শেষ প্রার্থীরা নিজেদের স্বচ্ছতা ও দক্ষতা তুলে ধরে বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত এখন চুকনগর বাজার এলাকা। খোশামোদ ও তোষামোদীতে সোনায় সোহাগা যেন ভোটাররা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটি উল্লেখ করে প্রার্থীরা
অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নিজেকে স্বচ্ছ ও কর্মঠ দাবি করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ নির্বাচনে বাজার এলাকাজুড়ে প্রার্থীদের পোষ্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে।

বাজারের অলি-গলিতে প্রার্থীদের বিভিন্ন প্রতীক শোভা পাচ্ছে। ভোটারেরাও দির্ঘদিন পরে ভোটকে কেন্দ্র করে ভোটারদের মাঝে ব্যাপক আনন্দঘন ও উৎসাহপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। চুকনগর বাজারের সাধারণ ব্যাবসায়ীরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর