1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

শার্শায় ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পঠিত
Sharsha-Photo-17052
  • শার্শা (যশোর) প্রতিনিধি ::

যশোরের শার্শা উপজেলার কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) এলাকায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নুরুল হক নুরু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির চাচি মোছা. রুপা খাতুন শার্শা থানায় দায়ের করা অভিযোগে উলে­খ করেন, তার ভাসুর মো. জামের আলী ও তার স্ত্রী মোছা. রাবেয়া খাতুন উভয়েই বাক ও শারীরিক প্রতিবন্ধী।

গত ১৬ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) এলাকায় অভিযুক্ত নুরুল হক নুরু তাদের ৮ বছর বয়সী কন্যাশিশুকে নিজের টিনশেড ঘরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি স্বজনদের কাছে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে শার্শা থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় শার্শা থানার তদন—কারী অফিসার এসআই (নিঃ) মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের পূর্ব পাশ থেকে মামলার একমাত্র আসামি নুরুল হক নুরুকে আটক করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান,গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর