1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

শিক্ষা ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেবো: এডভোকেট মুহাম্মদ আলী

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত
sylet-13225

সিলেট-৪ আসনের জমিয়তের মনোনীত খেজুর গাছের প্রার্থী এডভোকেট মুহাম্মদ আলী বলেন, আমার বাড়ি তথা সিলেট-৪ আসন প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে ভরপুর, স্থানীয় নেতৃত্ব বাছাই করতে পারলে জৈন্তা-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। জমিয়তের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে পারলে এই অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন হবে, যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নে অগ্রাধিকার দেবো ইনশাআল্লাহ।

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায়, ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট আহারকান্দি আঞ্চলিক শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ আলী আরও বলেন, স্বাস্থ্য খাতে আমাদের এই অঞ্চল অনেক পিছিয়ে, নূন্যতম রোগীকেও সিলেটে রেফার করে দেয়। আমি স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য যা যা করার, সবকিছু করতে প্রস্তুত।

মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও আবুল হাসানাত-সাদিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, গ্যাস-পাথর কোয়ারি থেকে আমরা বঞ্চিত। জমিয়তের বিজয় নিশ্চিত করতে পারলে আমরা আমাদের অধিকার আদায়ে সক্ষম হবো।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা রায়হান উদ্দিন, রফিক আহমদ, মাওলানা মামুনুর রশীদ, আব্দুল মান্নান, ডা. আবুল খায়ের, ছাত্রনেতা আবু তালহা তোফায়েল, মাহদী হাসান মাহফুজ, উসমান ও মঞ্জুর প্রমুখ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর