1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশ, মনিরামপুরের অবৈধ নিউ ব্রিকস ইটভাটা বন্ধের নির্দেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত
monirampur-16909
  • যশোর প্রতিনিধি।।

দৈনিক বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামে নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা একটি অবৈধ নিউ ব্রিকস ইটভাটার বিরুদ্ধে অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন।

গ্রামবাসীর দীর্ঘদিনের ক্ষোভ, মানববন্ধন, বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বুধবার বিকালে সরেজমিনে তদন্তে নামেন পরিবেশ অধিদপ্তর যশোরের কর্মকর্তারা।

তদন্তকালে জনবসতিপূর্ণ এলাকায় ছাড়পত্রহীন এই ভাটাটি অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা ও উচ্ছেদের ঘোষণা দিয়েছে প্রশাসন।

অভিযানে মিলল না কোনো বৈধ কাগজ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আকস্মিক পরিদর্শনে গেলে সেখানে স্থানীয় এলাকাবাসী ও ভাটা মালিক মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে কর্মকর্তারা ভাটা পরিচালনাকারী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত মহিদুল ইসলামের কাছে ব্যবসার বৈধ কাগজপত্র দেখতে চান।

তবে ভাটা মালিক মহিদুল ইসলাম এর একটি কাগজও দেখাতে ব্যর্থ হন। সরেজমিনে পরিদর্শনের সময় কর্মকর্তারা দেখতে পান, ভাটার বিষাক্ত কালো ধোঁয়া ও ছাইয়ে চারপাশের ঘরবাড়ি কালো ও নোংরা হয়ে পড়েছে। নষ্ট হচ্ছে ফসলের মাঠ, হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য।

ভাটার ভয়াবহ দূষণ এবং কোনো বৈধ কাগজপত্র না থাকায় কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ভাটার সমস্ত কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ভুক্তভোগী এলাকাবাসীকে আশ্বস্ত করে কর্মকর্তারা বলেন, এই অবৈধ ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপেই বন্ধ করে দেওয়া হবে।

প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় ভাটা চালু করার চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা এবং উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে হাজরাকাটি গ্রামের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত এই নির্দেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর