- উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।
যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস মার্কার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে তিনি মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের বেগারিতলা কাউন্সিল মাঠে পথসভা করেন। এ পথ সভায় বক্তব্যকালে শহীদ ইকবাল হোসেন বলেন, আমি বিজয় হলে মনিরামপুরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমার প্রধান দায়িত্ব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত মনিরামপুর গড়ে তুলবো। কোন মাদক সন্ত্রাসীর ঠাঁই হবে না। সে যদি আমার লোকও হয় তার জায়গা আমার কাছে হবে না। আমি সবাইকে নিয়ে নতুনভাবে মনিরামপুরকে গড়তে চাই। আমি নির্বাচিত হলে আগামীতে কেউ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর সুযোগ পাবে না।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যাক সাধারণ ভোটার ও নেতা-কর্মীরা।