1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দ,পরে ধ্বংস

  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পঠিত
satkhira-16437
  • আক্তারুল ইসলাম ::

সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ এই চালানটি জব্দ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়।

এ সময় সদরের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকা থেকে থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়, যার ওজন প্রায় ৯ হাজার কেজি। এসব আম কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে অপরিপক্ক অবস্থাতেই পাকানো হয়েছিল।

ইউএনও অর্নব দত্ত জানান, জব্দকৃত আমগুলো কৃষি বিভাগ পরীক্ষা করে দেখেছে আম গুলো কেমিক্যাল মিশিয়ে পাকানো ও অপরিপক্ক হওয়ায় ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়।২৯ এপ্রিল বুধবার দুপুরে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো নষ্ট (বিনষ্ট) করা হয়েছে।

তবে আমের প্রকৃত মালিক কে প্রশাসনের পক্ষ থেকে তা জানানো হয়নি।

একটি সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার কয়েক জন অসাধু ব্যবসায়ীদের আম বলে জানা গেছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর