1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান!

  • প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২১৮ বার পঠিত
জামাল উদ্দীন,সাতক্ষীরা:


অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রোববার (২৯ মে) দুপুর সাড়ে ১২টা থেকে অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনেই ১০ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করা হয়েছে।
শুরুতেই সাতক্ষীরা শহরের আল আকসা হাসপাতালে অভিযান করে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের দলটি। হাসপাতালটির নিবন্ধন না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ ঘোষনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট সজীব তালুকদার।
এরপর বিসমিল্লাহ্ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করে নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দুই হাজার টাকা জরিমানাসহ সেটির কার্যক্রমও বন্ধ ঘোষনা করা হয়। খুলনা রোড মোড় এলাকার কৃষ্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালকে নিবন্ধন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ ঘোষনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট। এরপর সোনালী ডায়াগনস্টিক সেন্টারও বন্ধ করে দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজীব তালুকদার, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার জানান, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান করা হয়েছে। রোববার (২৯ মে) অভিযান চালিয়ে ১০ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করা হয়েছে। একটিকে জরিমানা করা হয়েছে। আজকের মত অভিযান বন্ধ ঘোষনা করা হয়েছে।
দীপ্ত নিউজ/জেইউ/এসডিএম
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর