1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মণিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে এগিয়ে জব্বার ইকবাল সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি, জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা সাতক্ষীরায় ফার্ম কর্মচারী রাফাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন বিশ্বকাপ থেকে ছিটকে গেছে যেসব দল হরমুজে আটকা হাজার হাজার নাবিক, জাতিসংঘের অভিযান শুরু ব্রাজিলের ম্যাচসহ টিভিতে যত খেলা নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে পাইকগাছায় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সংসদে বিল: অনলাইনে জুয়া-বেটিংয়ে ৭ বছরের জেল

সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি, জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত
bnp-logo-১৬৮৩৫
  • আক্তারুল ইসলাম ::

সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এর একটি বক্তব্যকে কেন্দ্র করে কিছু অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর ও নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি।

দলটির জেলা আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ব্যবহৃত ‘ধর্মান্ধ’ শব্দটি কোনো ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠীকে খাটো, হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ব্যবহার করেননি। বরং তিনি রাষ্ট্রের নীতি ও চেতনাকে ধারণ করে যুব সমাজে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ডের প্রসারের গুরুত্ব তুলে ধরার প্রেক্ষিতে এ মন্তব্য করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দুঃখজনকভাবে, তাঁর বক্তব্যকে আংশিক ও বিবৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। সাতক্ষীরা জেলা বিএনপি মনে করে, কোনো বক্তব্যকে তার প্রকৃত প্রেক্ষাপট ও উদ্দেশ্য বিবেচনা না করে ভিন্নভাবে প্রচার করা অনাকাঙ্খিত এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

সাতক্ষীরা জেলা বিএনপি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সকলকে বিষয়টি বস্তুনিষ্ঠভাবে মূল্যায়নের আহ্বান জানাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর