1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি মুন্সীগঞ্জের শিলই মাদক নির্মুল কমিটিতে সভাপতি জাকির, ওসমান সম্পাদক জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীতে বেড়িবাঁধ দিয়ে প্রভাবশালীদের দখলে মাছ চাষ কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ

সিরাজদিখানে  তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক ‘কর্মশালা’ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ বার পঠিত
10719
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক  ‘কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বেলা ১১টায় মালখানগর ইউনিয়ন পরিষদের  আয়োজনে বিদ্যালয়ের হলরুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  মালখানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবীন্দ্র ভাওয়ালের সঞ্চালনায় ও ইউনিয়ন পরিষদ সচিব আমিনুর রহমানের সভাপতিত্বে কর্মশালার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ জামান।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের  সাবেক সদস্য মহিউদ্দিন আহমেদ, ইউপি সদস্য সায়েম শিকদার, মালখানগর ডিগ্রি কলেজের শিক্ষক দিলরুবা বেগম, শান্ত মজুমদারসহ অন্যান্যরা।
কর্মশালায় মালখানগর ডিগ্রি কলেজ এবং মালখানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চারটি দল অংশ গ্রহণ করেন। এর মধ্যে কলেজের  মেয়ে দল প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করে একই শিক্ষাপ্রতিষ্ঠানের বালিকা দল এবং তৃতীয় স্থান অর্জন করেন কলেজের ছেলেদের দল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর