1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পঠিত
koyra-16919
  • কয়রা(খুলনা)প্রতিনিধি ::

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ এলাকায় প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে গত ১ মাসে ২৬ টি মামলা দায়ের করা হয়েছে।

এ সময় বিভিন্ন অপরাধে ২৪ টি নৌকা আটক করার পাশাপাশি মাছ ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।

খুলনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সহ বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সকল নৌকা সহ মালামাল জব্দ করা হয়।

জানা গেছে, গত ১ জুন হতে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরা সহ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেনীর অসাধু চক্র সুন্দরবনে রাতের আধারে প্রবেশ করে মাছ, কাঁকড়া ধরার পাশাপাশি হরিণ শিকারের কাজের সাথে জড়িত থাকে। এ সকল অপরাধ দমন করতে খুলনা রেঞ্জের অধিনস্থ এলাকায় বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অভিযানকালে আটক করা হয়েছে নৌকা সহ এর সাথে জড়িত ব্যক্তিদের।

গত জুন মাসের তথ্য অনুযায়ী খুলনা রেঞ্জের অধিনস্থ এলাকায় টহল কার্যক্রম চালিয়ে ২৪ টি নৌকা আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ২৬ টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৫ টি পিওআর ও ২১ টি ইউডিআর মামলা রয়েছে। এ সকল মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে ৭ জন ধৃত ও ৩ জন পলাতক রয়েছে।

অভিযানে বিষের মামলা দায়ের করা হয়েছে ৬ টি, হরিণ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে ১টি। এ সময় ২৫ বোতল ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় মাছ ও কাঁকড়া সহ বিভিন্ন সরঞ্জামাদী।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তাদের সমন্বয়ে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহৎ এই সুন্দরবনের সম্পদ রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর