1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খানাখন্দে বেহাল দশা: জনদুর্ভোগ চরমে কয়রায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দােয়া মাহফিল তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না—- মিয়া গোলাম পরওয়ার পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা

সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত

কয়রা প্রতিনিধি:


সুন্দরবন থেকে পাচারের সময় ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৪ আগস্ট) রাতে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই দুই এলাকা থেকে মোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, দাকোপ উপজেলার শহিদুল গাজী (৪২) ও রসুল গাজী (২৩)।

কোস্ট গার্ড জানিয়েছে, তারা অবৈধভাবে হরিণের মাংসের ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িত। পরে জব্দ করা হরিণের মাংস ও আটক দুই ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর