1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় নদীতে পড়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার সৈয়দপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল  কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের পরিদর্শন কয়রার মঠবাড়ী সেরাজিয়া বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিখেলেশ্বর রায়ের মৃত্যু দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত
কয়রা প্রতিনিধি:

যুব সমাজই দেশের ভবিষ্যৎ, তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে এমন প্রত্যয়ের মধ্য দিয়ে খুলনার কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার  (১৫ আগস্ট) বিকাল ৩ টায় উত্তর বেদকাশি ইউনিয়ন পাথরখালী প্রাথমিক বিদ্যালয়ে সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের উদ্যোগে ও সুইডিশ দুতাবাসের অর্থায়নে এই কর্মসুচী পালন করা হয়।

প্রথমে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। স্থানীয় যুবক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএনআরএসের কয়রা দাকোপের সাইট অফিসার মোঃ নুরুজ্জামান।
সিএনআরএসের মাঠ সহায়ক মোঃ তুহিন হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসের কোষাধ্যক্ষ মোঃ সুজাউদ্দৌলা, সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন, সিএনআরএসের ইয়াছিন আরাফাত, নিরাপদ মুন্ডা, স্থানীয় যুবক আব্দুল্যাহ আল মামুন, কামরুল ইসলাম, তানিয়া সুলতানা, মিলি মুন্ডা।
সভায় বক্তারা বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর