1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

সেবা মাসে সৈয়দপুর সানফ্লাওয়ারের পক্ষে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত
soyedpur-3527

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যালনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ’র অক্টোবর সেবা মাস- ২০২৩ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের পক্ষ থেকে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর)শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ওইসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের প্রভাষক লায়ন কহিনুর বেগমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যালনাল জেলা ৩১৫ এ বাংলাদেশ’র রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) সাংবাদিক লায়ন আমিনুল হক।

সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক লায়ন ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন লায়ন অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাধারণ সম্পাদক ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডারগার্টেন শাখার উপাধ্যক্ষ জাবেদ আলী শেখ, সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম মীর, কামারপুকুর কলেজের প্রভাষক লায়ন রেজাউল হক, বীরমুক্তিযোদ্ধা লায়ন মির্জা সালাহউদ্দিন বেগ, লায়ন আজমল সরকার, লায়ন কাজী একরামুল হক, লায়ন আতাহার হোসেন বাদশা, লায়ন রুহুল আমিন জুয়েলসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও ফয়সাল রায়হান তিনজন অসহায় দুস্থ নারীর হাতে তিনটি সেলাই মেশিন তুলে দেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর