1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি সাতক্ষীরার তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতা! অতিবৃষ্টি ও হরি ভদ্র নদী ভরাট: ডুমুরিয়ার ডোমরা বিলে জলাবদ্ধতায় চরম ঝুঁকি পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

সৈয়দপুরে আইডিইবি সাংগঠনিক জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত
saedpur-16608
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সম্মেলন ও সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে সৈয়দপুর রেলওয়ে মূর্তজা মিলনায়তনে ওই সম্মেলন ও সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা প্রকৌশলী মো. আজিজুল ইসলাম।

সংগঠনটির সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মোনায়মুল হকের সভাপতিত্বে সাংগঠনিক অধিবেশনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম।

পরে সংগঠনের নির্বাচনী অধিবেশনে সকলের সম্মতিতে তিন বছর মেয়াদী ( ২০২৬-২০২৮) ২১ সদস্য বিশিষ্ট আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রকৌশলী মো. সাদেক হাসান চৌধুরী সভাপতি ও প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা ও মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক হোসাইন মোহাম্মদ আরমান, অর্থ সম্পাদক মনিন্দ্র নাথ রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, চাকুরি বিষয়ক সম্পাদক ওবায়েদ আলী, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক ইমাম জাকারিয়া, জনসংযোগ ও প্রচার সম্পাদক পীযুষ কান্তি রায়, সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক রাউফুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক শাহিদ শামীম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোছা. ওয়াজিহা আক্তার নুরানী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন এবং নির্বাহী সদস্য মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম, দ্বীপক কুমার চৌধুরী ও রবিউল ইসলাম।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বলরাম পাল এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন তারক বন্ধু বর্মা ও মো. আব্দুল হান্নান। আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সম্মেলন ও সাংগঠনিক অধিবেশনে সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর