1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভুল রিপোর্টে ভ্যানচালকের জীবন বিপন্ন: ডুমুরিয়ায় ‘ফাতেমা ক্লিনিকে’ ৫০ হাজার টাকা জরিমানা তালায় ১কোটি ২২লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ! কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা ডুমুরিয়ায় সাউন্ড বক্সে নকল পাখির ডাকে অবাধে চলছে অতিথি পাখি শিকার, বিপন্ন জীববৈচিত্র্য সৈয়দপুর থানা পরিদর্শন করলেন নীলফামারী জেলা পুলিশ সুপার সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ কয়রায় সিএসএ ও গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারিসহ আটক – ১২ খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২ কে আর.আর মা:বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে খবর প্রকাশে দৌড়-ঝাঁপ শুরু!

সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত
arest-17973
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গত সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার (১৭নভেম্বর) দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে দেশের অন্যান্য এলাকার মতাে সৈয়দপুরের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ (৫০), খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব (৪০), একই ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অধির কুমার রায়(৫০) ও শহরের অফিসার্স কলোনীর এলাকার বাসিন্দা যুবলীগ সদস্য মো. সনু(৪৭)।

সুত্র জানায়, ভারতে অবস্থান করা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি দণ্ডাদেশ প্রাপ্ত আসামি শেখ হাসিনা আগামি ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দেওয়ায় নিষিদ্ধ দলটির নেতাকর্মী ও সমর্থকেরা সারাদেশে বোমা ফাটানো, যানবাহনে অগ্নিসংযোগ, বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, আগুন লাগানো হামলা নির্যাতনের মাধ্যমে অরাজকতা চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সৈয়দপুরের এমন ঘটনা ঘটিয়ে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হতে পারে এমন তথ্য জানতে পেরে থানা পুলিশ সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে পুলিশ মঙ্গলবার দুপুরে কামারপুকুরের মতির মোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর ফয়েজ আহমেদকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে সোমবার গভীর রাতে (মঙ্গলবার) গোপন বৈঠকের প্রস্তুতি কালে শহরের ইসলামবাগ ঈদগাহ মাঠে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব ও একই ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধির কুমার রায়।

মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরআগে রবিবার শহরের অফিসার্স কলোনী থেকে যুবলীগের সক্রিয় সদস্য সনুকে গ্রেফতার করে পুলিশ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যান্য এলাকার মতো সৈয়দপুরেও ডিসেম্বরকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়োছে।

তিনি বলেন, সৈয়দপুরের রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর