1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার পঠিত
dead-bod-3860

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে দুই সন্তানের জননী আরফিনা বেগম (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের গোলাহাট এলাকার কয়া গোলাহাট স্কুল এন্ড কলেজ সংলগ্ন বাড়ির ওই গৃহবধুর শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আরফিনা একই এলাকার কামার লিটনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে লিটন বাড়িতে এসে দেখে তার ঘরের দরজা ভিতর থেকে আটকানো। এসময় স্ত্রী আরফিনাকে ঘরের দরজা খুলতে বলে সে। কিন্তু দীর্ঘ সময়ে দরজা না না খোলা এবং তার কোন সাড়াশব্দ না পাওয়ায় আশেপাশের লোকজনকে ডাকে সে। পরে তাদের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পায় তার স্ত্রী ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। খবর পেয়ে সৈয়দপুর গোলাহাট পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মিন্টু দাসসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

পুলিশ ও এলাকাবাসীর ধারণা পারিবারিক কলহে আরফিনা আত্ম হত্যা করতে পারে!

এ ব্যাপারে গোলাহাট পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মিন্টু দাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,সুরতহাল রিপোর্টে গলায় ফাঁস লাগানোর চিহৃ পাওয়া গেছে। তিনি বলেন, ঘটনার বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মৃতের বাবা ভ্যানচালক আব্দুল্লাহ ‘র কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর