1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

সৈয়দপুরে গৃহবধূ বীথিকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার বিচার দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত
saedpur-16559
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

পেট্রোলের আগুনে স্ত্রীকে পুড়িয়ে মারা ঘাতক স্বামী সাজু খানকে গ্রেফতারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নিহতের পরিবার ও স্থানীয় জনতা।

নৃশংস হত্যার শিকার গৃহবধূ বীথি আক্তারের দাফন শেষে শনিবার (১৬ মে) বিকেলে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।

এসময় নিহত বীথির পরিবারের সদস্য, আত্মীয় স্বজন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করে।

এতে বক্তব্য রাখেন, নিহত বীথি আক্তারের বাবা বাবুল হোসেন, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও বিএনপি নেতা শওকত হায়াত শাহ, সৈয়দপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু , কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মমতা বেগম, একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি বাবু হোসেন, বীথির আত্মীয় শরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তারা, আগামী ২৪ ঘন্টার মধ্যে পলাতক সাজু খানকে গ্রেফতার করে উপযুক্ত বিচার দাবী করেন। এক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসনের গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলন করে সৈয়দপুরকে অচল করে দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। পাশাপাশি সৈয়দপুরকে সকল প্রকার নৃশংশতা, মাদক, জুয়া, ভিসা প্রতারণার মত অপরাধ কর্মকাণ্ড মুক্ত রাখার জন্য পুলিশী তৎপরতা জোরদার করার দাবি জানান।

উল্লেখ্য, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নিজামের চৌপথী বড়বাড়ি গ্রামের বাবুল হোসেনের মেয়ে বীথি আক্তার। তার স্বামী সাজু খান একই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী জামবাড়ি এলাকার নজরুল ইসলাম চেল্লুর ছেলে। তারা ৩ বছর বয়সী ছেলে আব্দুর রহমানকে নিয়ে নীলফামারী জেলা শহরের গাছবাড়ি এলাকায় ইকবাল হোসেনের বাসায় ভাড়া থাকতো।

গত ৯ মে রাত ৮ টায় ট্রাক্টর মেকানিক স্বামী সাজু খান স্ত্রী বীথি আক্তারের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে একমাত্র সন্তানকে নিয়ে পালিয়ে যায়। পরে ঘরে আগুন দেখে প্রতিবেশি নাজমিন বেগমের চিৎকারে লোকজন এসে বীথিকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরদিন ঢাকায় ন্যাশনাল বার্ণ ইউনিটে নিলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ মে বিকেল ৩ টায় মারা যান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর