1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

সৈয়দপুরে চওড়া মা: বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে কারন দর্শানো নোটিশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ বার পঠিত
notice-4030

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::


সৈয়দপুরে চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজলুল হক এবং প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফজলুর হককে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির নবনির্বাচিত সভাপতি বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, প্রতিষ্ঠানের শৃংখলা বজায় রাখতে ব্যর্থ হওয়া, নানাবিধ মামলা মোকদ্দমা চলমান ও বিদ্যালয় প্রাঙ্গনে মদ্য*পানের অভিযোগের বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের তদন্তে বিভিন্ন তথ্য প্রমাণের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।

গত সোমবার (১৮ ডিসেম্বর) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যশিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবু হেনা মোস্তফা কামাল ওই কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।

নোটিশে বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পরিপত্রের ৩৮ নম্বর ধারা ও উপধারা অনুযায়ী ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে তাকে কেন প্রত্যাহার কিংবা অপসারণ করা হবে না তা জানতে আগামী এক মাসের মধ্যে জবার দিতে বলা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠণ করা হয়।

এতে ওই এলাকার জনৈক ফজলুল হক ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। কিন্তু গত ৩০ অক্টোবর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হকসহ এলাকার ৮৪ জন চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসহ সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিষয়ে নীলফামারী জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন।

নীলফামারী জেলা প্রশাসক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে জেলা শিক্ষা অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাটির সঠিক তদন্তের জন্য নির্দেশ দেন। সদ্য বদলি হওয়া সৈয়দপুর উপজেলার সাবেক ইউএনও ফয়সাল রায়হান সরেজমিনে তদন্তে যান। সেখানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তদন্ত শেষে গত ২৭ নভেম্বর নীলফামারী জেলা প্রশাসক বরাবরে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত রিপোর্টে ইউএনও বিদ্যালয়ের সভাপতি ফজলুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়েছেন বলে উল্লেখ করেন।

এ অবস্থায় তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদনে বিদ্যালয়টির নবনির্বাচিত ম্যানেজিং কমিটি বাতিলসহ সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন। পরে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারের দেয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে একটি তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন।

নীলফামারী জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের দেওয়া ওই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে গত ১৮ডিসেম্বর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যশিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবু হেনা মোস্তফা কামাল বিদ্যালয়ের সভাপতিকে ওই কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।

এ নিয়ে চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হকের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, শিক্ষা বোর্ডের কোন কারন দর্শানো নোটিশ পাননি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর