1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ

সৈয়দপুরে জেলা যুবদলের আহবায়ক পদে ফিরলেন কারামুক্ত তারিক আজিজ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার পঠিত
soyedpur-5197

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃঃ


সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক পদে ফিরে এলেন কারামুক্ত যুবনেতা সাবেক পৌর কাউন্সিলর মো. তারিক আজিজ।

বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি) যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন জেলা যুবদলের আহবায়ক হিসেবে দায়িত্বে বহাল করেছেন এবং কারামুক্তির সাথে সাথে এটি কার্যকর করেছেন তারা।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের পক্ষে দপ্তর সম্পাদক (সহ সভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক পত্রে দায়িত্ব বহালের বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজকে গত বছরের ২ ডিসেম্বর সৈয়দপুর শহর থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাঁকে জলঢাকা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। বিজ্ঞ আদালত তাঁর জামিন না মঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলে গত ১০ জানুয়ারি আবার তাঁকে জেলগেট থেকে গ্রেফতার করা হয়। সে সময় তাঁকে ডোমার থানার মামলা গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় গত ২২ জানুয়ারি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তারিক আজিজের জামিন মঞ্জুর করেন। এবং ওইদিনই তিনি কারামুক্ত হন।

এদিকে একইদিন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপি নেতা পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু এবং জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিজওয়ান আক্তার পাপ্পু নীলফামারী কারাগার থেকে জামিনে মুক্তি পান।

এরআগে সৈয়দপুরে গত বছরের ২৯ অক্টোবর পুলিশের দায়ের করা নাশকতা চেস্টার মামলায় কারাবন্দি বিএনপিসহ অন্যান্য সংগঠনের ১০ নেতাকর্মী জামিনে মুক্তি পান সম্প্রতি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর